Odekha News
১৫ মে ২০২৫, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মমতাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

মমতাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

মমতাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দল। একইসঙ্গে তার গ্রেপ্তারে খুশি হয়ে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে।

বুধবার (১৪ মে) বিকেলে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা মমতাজ বেগমকে খুনি ও চরিত্রহীন আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই নারী যদি কোনোভাবে জামিনে মুক্তি পান তাহলে আমরা রাজপথে তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন- সিংগাইর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিন্টু ছাত্রদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন মঙ্গলবার তাকে ঢাকার একটি আদালতে হাজির করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মমতাজের বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জে একাধিক হত্যা মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনীত হন এবং ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। সূত্র: আর টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০