Odekha News
১৫ মে ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানি ভিক্ষুক ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

পাকিস্তানি ভিক্ষুক ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

পাকিস্তানি ভিক্ষুক ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

অনলাইন ডেস্ক: পাকিস্তানি ভিক্ষুক ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব। গত ১৬ মাসে পাঁচ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে দেশে পাঠানো হয়েছে সৌদি আরব থেকে। তারা দেশটির বিভিন্ন প্রদেশ থেকে সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন।

গত ১৬ মাসে সৌদি আরব থেকে ৫ হাজার ৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া আরো ৩৬৯ জনকে ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। যারা পাঁচটি দেশের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন। এতে বলা হয়েছে, জাতীয় সংসদে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সংসদ সদস্য সেহার কামরানের করা এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এসব তথ্য তুলে ধরেন।

সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, জানুয়ারি ২০২৪ থেকে এ পর্যন্ত সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ফেরত পাঠানো হয় ৪,৮৫০ জনকে এবং চলতি বছরে এখন পর্যন্ত ৫৫২ জনকে।

যদিও পিপিপির সংসদ সদস্য বিগত তিন বছরের পরিসংখ্যান চেয়েছিলেন, মন্ত্রী শুধু ২০২৪ সালের জানুয়ারি থেকে তথ্য উপস্থাপন করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে সর্বাধিক সংখ্যক ব্যক্তি সিন্ধু প্রদেশের।

ভিক্ষাবৃত্তির অভিযোগে ফেরত পাঠানো ২ হাজার ৭৯৫ জনের নিবাস সিন্ধুতে। পাঞ্জাব থেকে ফেরত পাঠানো হয়েছে এক হাজার ৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়া থেকে এক হাজার দুই জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মীর থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন।

সৌদি আরবের পর সর্বাধিক সংখ্যক ২৪৭ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে ইরাক। সংযুক্ত আরব আমিরাত এ ইস্যুতে পাকিস্তান সরকারের সঙ্গে কড়া অবস্থান নিয়েছে এবং পাকিস্তানিদের ভিসায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যার আওতায় ৫৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। সূত্র: কালের কন্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০