Odekha News
১৩ মে ২০২৫, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীসহ আ.লীগ নেত্রী জিন্নাত সোহানা গ্রেপ্তার

স্বামীসহ আ.লীগ নেত্রী জিন্নাত সোহানা গ্রেপ্তার

স্বামীসহ আ.লীগ নেত্রী জিন্নাত সোহানা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী ও তার স্বামী মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) বায়েজিদ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১২ মে) রাত ১টার দিকে নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জিনাত সোহানা সাবেক সিডিএ সদস্য, ফারমিন গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ’রও সাবেক সদস্য। তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি। জিন্নাত সোহানা মসজিদে ঢুকে জঙ্গিবিরোধী প্রচারণা চালিয়ে ছিলেন।

বায়েজিদ থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম কালবেলাক জানান, জিনাত সোহানা গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালি থানা মামলার এজাহারভুক্ত আসামি।

ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনের ২৯ জন নেতার নাম রয়েছে। আরও ৪০–৫০ জন অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে। সোমবার রাতে বায়েজিদ এলাকায় একটি বাসা থেকে স্বামীসহ তাকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, জিন্নাত সোয়ানা ও তার স্বামীকে গতকাল রাতে বায়েজিদ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদেরকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলে বায়েজিদ থানা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০