Odekha News
১৩ মে ২০২৫, ৩:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারী আটক

চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারী আটক

চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ মে) রাতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের প্রেক্ষিতে সোমবার সকাল পৌনে ৭টার সময় হাবিলদার শাহীন মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৬১/১৮নং থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করে বিজিবি।

আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৩ জন নারী এবং দুজন পুরুষ রয়েছেন।
আটকরা হলো- নড়াইল জেলার মাদোপাশা গ্রামের রফিক মোল্লার স্ত্রী জাবেদা খাতুন (৩৭), তার মেয়ে ময়না খাতুন (১৩) ও খাদিজা খাতুন (৬), একই জেলার তেলকাটা গ্রামের আকবর সিকদারের ছেলে হাফিজুর রহমান (৩৭), তার ছেলে আরিফুল ইসলাম (১৫), সাকিবুল ইসলাম (১২), রাকিবুল ইসলাম (৯) ও মেয়ে জোনাকি ইসলাম (৫), মহাজনপুর গ্রামের সাইফ খানের মেয়ে রেখা বেগম (৪৭), রেখা বেগমের ছেলে মিনাজ (১৫), তানভির (৯) ও তামিম (৭), খুলনা জেলার রাজাপুর গ্রামের সোহাগ শেখের মেয়ে জান্নাতুল (১৪) এবং বাগেরহাট জেলার পাঠামরা গ্রামের ওমর ফারুকের ছেলে হাবিবুল্লা (২৩)।

৫৮ বিজিবি ব্যাটলিয়নের পরিচালক সাইফুল ইসলাম জানান, আটককৃতরা বিভিন্ন সময় ভালো বেতনের চাকরির আশায় অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যান। ভারত থেকে তারা অবৈধ পথে দেশে ফিরে আসেন।

আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০