Odekha News
১১ মে ২০২৫, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষককে তুলে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহতের ঘটনায় মামলা

প্রধান শিক্ষককে তুলে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহতের ঘটনায় মামলা

প্রধান শিক্ষককে তুলে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহতের ঘটনায় মামলা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালামকে ঘর থেকে তুলে নিয়ে উপর্যপুরি হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার প্রধান শিক্ষক স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় এই মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- শাহাজাহান বাদশা ওরফে বাদশা (৩৮), শফিকুল ইসলাম (৪৫), হেলাল উদ্দিন হৃদয় (৩৮), আমজাদ হোসেন (৩৮), আশিকুর রহমান (৩৫), ওসমান ওরফে ডাকাত ওসমান (৩৮), কামরুল হাসান রিদোয়ান (৩৫), সাইদুল হক সাদু (৫৫), রফিক উল্লাহ হামিদী (৫৮) ও ইমাম হোসেন (৩০)। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫ জনকে। আসমিরা সবাই জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়। বিদ্যালয়ে অধীনে ৩০টি দোকান রয়েছে। সেই দোকানের ভাড়ার টাকা স্কুল ফান্ডে রাখা হয় এবং উন্নয়ন কাজে ব্যবহার করা হয়। ভাড়ার টাকা থেকে চাঁদা দাবি ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল স্থানীয় কয়েকজন ব্যক্তি।

প্রধান শিক্ষক স্ত্রী রহিমা বেগম বলেন, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় কয়েকজন ব্যক্তি বসতঘরের দরজা ভেঙে ঢুকে। প্রধান শিক্ষকের কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। না পেয়ে তারা আলমারির দরজা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ তিনটি মোবাইল লুট করে নিয়ে যায়। এ সময় প্রধান শিক্ষককে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে ও চুরিকাঘাত করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালামকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর ও লুটের ঘটনায় তার স্ত্রী রহিমা বেগম মামলা দায়ের করেছেন। তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।

এদিকে জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালামকে জামায়াতের কর্মী দাবি করে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা। সূত্র: সমকাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০