Odekha News
১০ মে ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘালয়ের তিন জেলায় কারফিউ, সতর্ক সিলেট সীমান্ত

মেঘালয়ের তিন জেলায় কারফিউ, সতর্ক সিলেট সীমান্ত

মেঘালয়ের তিন জেলায় কারফিউ, সতর্ক সিলেট সীমান্ত

সিলেট প্রতিনিধি: ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ায় ভারতের মেঘালয় রাজ্যের তিন জেলা পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলসে জরুরি অবস্থা জারি করেছে রাজ্য প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মেঘালয় রাজ্য থেকে একটি সরকারি পরিপত্রের মাধ্যমে বিষয়টি সিলেট জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

শনিবার (১০ মে) সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান, ওই অঞ্চলের উত্তেজনার প্রভাব পড়েছে প্রতিবেশী বাংলাদেশেও। এতে বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সীমান্তে নজরদারি জোরদার করেছে। বাড়ানো হয়েছে টহল ও স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট।

১৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সীমান্তের প্রতিটি ইঞ্চি আমরা পর্যবেক্ষণে রেখেছি। কেউ যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছি।

এদিকে এমন সংকটজনক পরিস্থিতির কারণে সীমান্তবর্তী গ্রামগুলোতে তৈরি হয়েছে উৎকণ্ঠা। স্থানীয়দের আশঙ্কা, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হলে এর সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপর, বিশেষ করে সীমান্ত ও নিরাপত্তা খাতে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর ড. সাহাবুল হক বলেন, শুধু সীমান্তে নজরদারি যথেষ্ট নয়, সিলেট জেলার ভেতরেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুদ্ধ পরিস্থিতির অভিঘাতে ডলার পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানের ঝুঁকি বেড়ে যেতে পারে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ জোরদার করা উচিত। কারণ পরিস্থিতির অবনতি হলে এর প্রভাব রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকেও গড়াতে পারে।

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ চায় যুক্তরাষ্ট্র ও জি-৭ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ চায় যুক্তরাষ্ট্র ও জি-৭
বিশেষজ্ঞদের মতে, ভারত-পাকিস্তান উত্তেজনা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে শুধু সীমান্ত নয়, বাংলাদেশেও অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০