Odekha News
৯ মে ২০২৫, ৪:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী (ফাইল ছবি)
ভারত সরকারকে “সিনেমা” থেকে “বাস্তব” জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

তিনি বলেছেন, পাকিস্তান পাল্টা হামলা চালালে তার জন্য কোনও ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না, গোটা বিশ্বই সেটা জানতে পারবে। শুক্রবার (৯ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও জিও নিউজ।

বিবিসি বলছে, ভারত সরকারকে “সিনেমা” থেকে “বাস্তব” জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবিকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী “ফ্যান্টম ডিফেন্স” বা “ভৌতিক প্রতিরক্ষা” হিসেবে অভিহিত করেছেন।

পাকিস্তানের প্রধান এই সামরিক মুখপাত্র আরও বলেছেন, “পাকিস্তান যখন ভারতে হামলা করবে, তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে।”

পৃথক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনো দরকার হবে না—সারা বিশ্ব নিজেই তা বুঝে যাবে।

সংবাদ সম্মেলনে তিনি ভারতের ১৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি সরাসরি নাকচ করে বলেন, এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।

তার কথায়, “এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমা হলে মানায়”। তিনি কটাক্ষ করে বলেন, “ভারতের সরকার ও সেনাবাহিনী কি এখনও অষ্টাদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তবে ফিরবে?”

ভারতের প্রকাশ করা ছবি ও ভিডিও প্রমাণ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। তার বক্তব্য, “কমপক্ষে ওরা যেসব শুকনো জমির ছবি দেখাচ্ছে, সেখানে আগুন তো দিতে পারত! যা দেখানো হচ্ছে, সেগুলো শুধুই ফাঁকা মাঠ।”

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। ভারতের কোনও ধরনের আগ্রাসী পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি বলেন, “যখন পাকিস্তান জবাব দেবে, সেটা হবে স্পষ্ট ও চূড়ান্ত। তখন কী হয়েছে তা জানতে ভারতীয় মিডিয়ার শরণাপন্ন হওয়ার দরকার হবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০