Odekha News
৮ মে ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ২৫ ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

ভারতের ২৫ ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

ভারতের ২৫ ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ভারত। দেশটির অন্তত ২৫টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (০৮ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ডনের।

আইএসপিআর জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী গত রাত থেকে ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি হ্যারোপ ড্রোন ধ্বংস করেছে। সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, টেকনিক্যাল সফট-কিল এবং অস্ত্রনির্ভর হার্ড-কিল পদ্ধতি ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী ভারতের পাঠানো এসব ড্রোন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করেছে।

আইএসপিআর আরও দাবি করেছে, গত ৬ মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতের ৫টি আধুনিক যুদ্ধবিমান, একাধিক ড্রোন এবং সেনাসদস্য নিহত হওয়ায় দেশটি আতঙ্কিত হয়ে এই ড্রোন হামলা চালায়। সামরিক সূত্রে বলা হয়, ভারতের আগ্রাসী মনোভাবের জবাব পাকিস্তান সর্বদা দৃঢ়ভাবে দেবে।

এদিকে ভারতের হামলার পর দেশটিতে জবাব দেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে বুধবার জরুরি বৈঠকে বসে জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। বৈঠকে ভারতের হামলাকে উসকানিমূলক যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয়, এটি পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন।

এনএসসি জানায়, ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদ ও বাসাবাড়িসহ বেসামরিক এলাকায় হামলা চালিয়ে নারী, শিশু ও নিরীহ নাগরিকদের হত্যা করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধ।

কমিটি আরও জানিয়েছে, এই ধরনের হামলার মাধ্যমে ভারতের উদ্দেশ্য ছিল অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি করা, এবং এই সংঘাতমূলক পরিস্থিতির পূর্ণ দায়ভার ভারতের ওপরই বর্তায়।

এনএসসি আরও জানিয়েছে, জাতিসংঘের সনদের অনুচ্ছেদ ৫১ অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়ে পূর্ণ অধিকার রয়েছে। এ লক্ষ্যে, সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় প্রতিউত্তরমূলক ব্যবস্থা নেওয়ার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারত পাকিস্তানের ৬টি এলাকায় ২৪টি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রে হামলা চালিয়েছে। এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদে হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই-তিন বছর বয়সী একটি শিশু মেয়ে, সাতজন নারী ও চারজন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন ৯ নারী ও ২৮ পুরুষ।

মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে চালানো হামলায় তিনজন নিহত হন, আহত হন এক মেয়ে ও এক ছেলে। কোটলির আব্বাস মসজিদে হামলায় নিহত হন ১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে, আহত হন এক মা ও তার মেয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হামলার পর পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ।

এদিকে পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআরের ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফায়েল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি।

তিনি জানান, জম্মু, আখনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে একটি করে বিমান এবং অবন্তীপুরে দুটি বিমান গুলি করে নামানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০