Odekha News
৬ মে ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

অনলাইন ডেস্ক: বরিশালের রাস্তায় উড়ছে ১০০, ৫০০ ও হাজার টাকার ছেঁড়া নোটের টুকরো। সোমবার (০৫ মে) সকাল ১১টায় নগরীর নতুল্লাবাদ বাসটার্মিনাল এলাকার হাজেলা খাতুন সড়কে এমন দৃশ্য দেখা যায়।

তার মধ্যেই প্রচুর পরিমাণে বাতিল ৫০০ ও হাজার টাকার নোট ছিল। বাতিল টাকার ছেড়া টুকরো নিয়ে এলাকায় শিশু ও যুবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বরিশাল সিটি করপোরেশন প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের ছেঁড়া ফাটা নোট। এগুলো অবৈধ কিছু না। বাংলাদেশ ব্যাংক ও সিটি করপোরেশনের মধ্যে চুক্তির মাধ্যমে ছেড়া টাকাগুলো আমরা ময়লার ভাগাড়ে নিয়ে যাই। নেওয়ার পথে বস্তা থেকে ছেড়া কিছু নোট রাস্তায় পরে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি কিছু ছেড়া টাকার নোট রাস্তায় পরে আছে। তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কর্মি পাঠিয়ে নিয়ে আসি।’

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত বলেন, ‘সাধারণত দুটি উপায়ে বাংলাদেশ ব্যাংক ও এর শাখাসমূহ টাকা ধ্বংস করে। প্রথমত পুড়িয়ে ফেলা হয় এবং দ্বিতীয়ত উন্নতমানের শ্রেডিং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরায় পরিণত করে আবর্জনা হিসেবে পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয়। এক টাকার নোট থেকে ৫০ টাকার নোট পর্যন্ত পোড়ানোর নিয়ম। আর বড় নোটগুলো (১০০, ৫০০ ও এক হাজার টাকা) কুচি কুচি করে কেটে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘বড় নোট পোড়ানো যায় না। বেশি ধোঁয়া হওয়ার কারণে পরিবেশ নষ্ট হয়। তাই সিটি করপোরেশন ময়লার বাগাড়ে ফালানো হয়।’ সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০