Odekha News
৬ মে ২০২৫, ৭:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে সবচেয়ে বাজে অবস্থায় বাংলাদেশ

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে সবচেয়ে বাজে অবস্থায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক: গত একটি বছরে শুধু পেছনের পায়েই হেঁটেছে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট। ৮টি ম্যাচ খেলে ৭টিতেই হেরেছে। ১টি জয় কেবল আফগানিস্তানের বিপক্ষে। ফলটাও হাতেনাতে পেয়ে গেলো টাইগাররা। আইসিসির বার্ষিক হালনাগাদ করা র‍্যাংকিংয়ে বাংলাদেশ নেমে গেছে তালিকার ১০ নম্বর স্থানে। সাম্প্রতিক সময়ে এতটা বাজে অবস্থা বাংলাদেশের হয়নি, এবার যতটা হলো।

গত বছর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানদের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওই সিরিজের পর টাইগাররা নেমে গিয়েছিলো র‍্যাংকিংয়ের ৯ নম্বরে। এবার সেখান থেকে আরও অবনমন ঘটেছে বাংলাদেশের। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড আছে শুধু বাংলাদেশের পেছনে।

প্রায় ১৯ বছর আগে, ২০০৬ সালে সর্বশেষ আইসিসি র‍্যাংকিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। সেবার অক্টোবরের ১৬ তারিখ বাংলাদেশ প্রথম আইসিসি র‍্যাংকিংয়ে ৯ম স্থানে উঠেছিল। তার আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর আগে বাংলাদেশ ছিল ১১তম স্থানে।

অস্ট্রেলিয়াকে হারানোর পর কেনিয়াকে টপকে সেরা ১০-এ আসে বাংলাদেশ। এরপর ২০০৬ সালে প্রথম জিম্বাবুয়েকে পেছনে ৯-এ উঠে আসে টাইগাররা। ১৯ বছর পর আবারও পুরনো অবস্থায় ফিরে গেলো বাংলাদেশ।

২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিলো টাইগাররা। এরপর ঘরের মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে উঠে এসেছিল ৭ নম্বরে। এর দুই বছর পর, ২০১৭ সালের মে’তে বাংলাদেশ ওঠে ৬ নম্বরে। এরপর সর্বশেষ ২০২২ সালের দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে আবারও ৬ নম্বরে উঠেছিল টাইগাররা। এরপর থেকেই পতন শুরু। নামতে নামতে দশ নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং।

বার্ষিক হালনাগাদ করা ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২৪। ১০৯ রেটিং নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। সমান রেটিং, তবে ভগ্নাংশে পিছিয়ে তিনে অস্ট্রেলিয়া। ১০৪ পয়েন্ট নিয়ে চারে শ্রীলঙ্কা, সমান পয়েন্টে পাঁচে পাকিস্তান। ৯৬ পয়েন্ট নিয়ে ৬-এ দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান সাত নম্বরে। তাদের পয়েন্ট ৯১।

২০১৯ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরও খুব বাজে অবস্থা। তারা নেমে গেছে ৮ নম্বরে। পয়েন্ট ৮৪। ৮৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০