Odekha News
৬ মে ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি

চাঁদপুরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি

চাঁদপুরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি

চাঁদপুর প্রতিনিধি: ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে ২০২৫) ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত ৪ তলা ভবনের চতুর্থ তলায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই মো. রাকিব উদ্দিনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে ২০২৫) সন্ধ্যা পর্যন্ত চুরি হওয়া পিস্তল, ম্যাগজিন ও গুলির হদিস মেলেনি। ঘটনার শিকার এসআই মো. রাকিব উদ্দিন বলেন, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম মঙ্গলবার (৬ মে ২০২৫) সন্ধ্যায় ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের অভিযুক্ত করে মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ পিবিআই ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। যে ভবনে এই চুরি সংঘটিত হয়েছে, সেটির আশপাশেই থানা ও সেনাবাহিনীর ক্যাম্পসহ নিরাপত্তা বাহিনীর তৎপরতা রয়েছে। ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানার সদস্যরা ভাড়া থাকেন। এমন নিরাপত্তাবেষ্টিত এলাকায় পিস্তল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০