
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নাহিদ হায়দার খান।
গত ২মে চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন ও সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান স্বাক্ষরিত কমিটিতে তিনি উক্ত পদে নির্বাচিত হন।
জানা যায়, নাহিদ খান বিএনপি সংগঠনে একজন সক্রিয় রাজনৈতিক কর্মী। দীর্ঘ বহু বছর তিনি বিভিন্ন পর্যায়ে রাজনীতি করে আসছেন। তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব, সদর উপজেলার যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, জেলা যুবদলের মৎস ও পশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। যার কারনে তিনি যোগ্য কর্মী হিসেবে উক্ত কমিটিতে সম্মানিত স্থানে অধিষ্ঠিত হতে পেরেছেন। এদিকে তিনি নব নির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন, সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি তার দায়িত্ব পালনে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন