

মতলব উত্তর প্রতিনিধি: মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান খাদে (সেচ ক্যানেল) পড়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (৫ মে ২০২৫) ভোর ৬ টার দিকে উপজেলার ভাটিরসূলপুর নামক স্থানে বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষ্মীপুরের রায়পুর থেকে একটি পিকআপ ভ্যান ভুলতা গাউছিয়ার উদ্দেশ্যে মতলব-শ্রীরায়েরচর সড়ক দিয়ে যাচ্ছিলো। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সেচ ক্যানেলে পড়ে যায়। ঘটনাস্থলেই মো. আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামে। তার পিতার নাম মো. হামিদ মোল্লা। তিনি লক্ষ্মীপুরের রায়পুর থেকে কাপড়ের ব্যবসা করতেন। ওই পিকআপ ভ্যানে রায়পুরের মোট ১২ জন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তারা ভুলতা গাউছিয়ায় মালামাল ক্রয় করতে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ৬ জনকে, আর ২ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত ব্যবসায়ী মো. জাহাঙ্গীর, কাসেম, কাইয়ুমের বাড়ি টাঙ্গাইল জেলায় ও বাসেদ, মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে। তারা লক্ষ্মীপুরে কাপড়ের ব্যবসা করেন।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত