Odekha News
৩ মে ২০২৫, ৪:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু, আহত ৬০

অনলাইন ডেস্ক: ভারতের গোয়া রাজ্যের লাইরাই দেবী মন্দিরে শনিবার ভোরে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬০ জন। সেখানকার শিরগাঁওয়ের একটি মন্দিরে বার্ষিক দেবী যাত্রা (মিছিল) চলার সময় এ ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। খবর-এনডিটিভি

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ভিড়ের গতিবিধি নজরে রাখার জন্য ড্রোনও রাখা হয়েছিল। তবে পদদলিত হওয়ার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার পর সকালে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, দুই পুরুষ ও দুই নারীসহ নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা জরুরি সেবা ১০৮ এর মাধ্যমে পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রতি বছর উত্তর গোয়ার শিরগাও গ্রামে লাইরাই দেবী যাত্রা উৎসব উদযাপিত হয়। যাকে ঘিরে এই উৎসব সেই দেবী লাইরাইকে দেবী পার্বতীর একটি রূপ এবং সাত বোন দেবীর একজন বলে বিশ্বাস করা হয়। এ উৎসবের বিশেষত্ব হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধোঁদাচি যাত্রা’ সেখানে ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০