Odekha News
৩ মে ২০২৫, ৩:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের বিরুদ্ধে যুবদল নেতাকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ

পুলিশের বিরুদ্ধে যুবদল নেতাকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ

পুলিশের বিরুদ্ধে যুবদল নেতাকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ

অনলাইন ডেস্ক: গ্রেপ্তার করা হয় পল্লবী থেকে। এজাহারে লেখা হয় দারুস সালামের কথা। মোবাইল ফোন ট্র্যাক করে দেখা যায়, তিন মাসেও সেখানে যাননি অভিযুক্ত। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েনি গ্রেপ্তারের দৃশ্য। রাজধানীর দারুস সালাম থানায় এক মাদক মামলায় এমন কারসাজি করেছে পুলিশ।

এ মামলায় ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শান্তনুর হোসেন রুবেলকে ফাঁসানো হয়। গত বছরের ৭ জুলাই গ্রেপ্তার করা হয়। ৩০০ গ্রাম হেরোইন পাওয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়। রাসায়নিক পরীক্ষায় ধরা পড়ে, সাদা পাউডার।

এদিকে অভিযান-সংশ্লিষ্ট এক পুলিশ সদস্য আগে থেকে হেরোইন সংরক্ষণ করে রুবেলকে ফাঁসানোর পরিকল্পনা করেন। তাঁর সঙ্গে সেই পুলিশ সদস্যের মোবাইল ফোনের কথোপকথন ও হোয়াটসঅ্যাপ চ্যাটে এর প্রমাণ রয়েছে। নতুন করে তদন্তের পর সম্প্রতি এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। সম্প্রতি আদালতও এই ‘সাজানো’ মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়েছেন। এর পর এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহাপরিদর্শকের কাছে (আইজিপিস কমপ্লেইন মনিটরিং সেল) লিখিত অভিযোগ দিয়েছেন রুবেলের ভাই সুমন হোসেন।

সুমন জানান, ২০২০ সালের সেপ্টেম্বরে কলেজছাত্র মো. মাহিন ওরফে শুভকে কুপিয়ে হত্যা করা হয়। সেই মামলার সাক্ষী ও নিহতের পরিবারকে নানাভাবে সহায়তা করেন রুবেল। এতে মামলার এজাহারভুক্ত আসামি শফিকুর রহমান অতুলের সঙ্গে তাঁর বিরোধ হয়। অতুল সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের ভগ্নিপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা নাবিল খানের সহযোগী। এ কারণে নাবিল নানাভাবে রুবেলকে নির্যাতন ও হয়রানি শুরু করেন। ২০২৩ সালের ২ অক্টোবর রুবেল মারধরের শিকার হলে সুমন আদালতে মামলা করেন। এর জের ধরে সুমনের বিরুদ্ধে ১০০ মামলা করার হুমকি দেন নাবিল।

সুমনের অভিযোগ, নাবিল খানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে রুবেলকে মাদক মামলায় ফাঁসিয়েছে পুলিশ। এ উদ্দেশ্যে গ্রেপ্তারের দু-তিন মাস আগে রুবেলের সঙ্গে সখ্য গড়ে তোলেন দারুস সালাম থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক মোখলেসুর রহমান। তিনি অতুলকে গ্রেপ্তার করে তাঁর নামে হেরোইনের মামলা দেওয়ার কথা জানান। এক পর্যায়ে রুবেলের সঙ্গে দেখা করতে চান মোখলেস। দেখা করতে গেলে তিনিসহ উপপরিদর্শক সুব্রত কুমার দাস, জুয়েল, তুষার ও নাসির পল্লবীর ১১ নম্বর সেকশন থেকে রুবেলকে গ্রেপ্তার করেন। এর আগে রুবেলের সঙ্গে মোখলেসুরের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। সেখানে মোখলেসুর বলছেন, ‘অতুলের জন্য ২২০ গ্রাম হেরোইন বরাদ্দ আছে। ২২০ গ্রাম মানে মোটামুটি এক বছর ভেতরে থাকতে হবে।’ যদিও পরে ৩০০ গ্রাম হেরোইন দিয়ে রুবেলকেই ফাঁসানো হয়। তবে এ জন্য হেরোইন যে আগে থেকে সংরক্ষণ করা ছিল, তা এই কথোপকথন থেকে বোঝা যায়। দু’জনের হোয়াটসঅ্যাপ চ্যাটে এর প্রমাণ পাওয়া যায়।

মাদক মামলার বাদী দারুস সালাম থানার তৎকালীন এসআই সুব্রত কুমার দাস দাবি করেন, রুবেলের কাছে হেরোইন পাওয়া গিয়েছিল। প্রথমবার রাসায়নিক পরীক্ষায় তার প্রমাণ মিলেছে। তবে দ্বিতীয় দফা পরীক্ষায় কেন ভিন্ন প্রতিবেদন এসেছে, তাঁর জানা নেই।

অভিযুক্ত এএসআই মোখলেসুরসহ অভিযান-সংশ্লিষ্ট অন্য পুলিশ সদস্যরা বর্তমানে কোথায় কর্মরত, জানা যায়নি। তাদের বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।

সুমনের ভাষ্য, যুবদল করায় রুবেলকে একাধিক রাজনৈতিক মামলাসহ অন্যান্য মামলা দিয়ে হয়রানি করা হয়। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর তিনি সব রাজনৈতিক মামলা থেকে খালাস এবং অন্যান্য মামলায় জামিন পান। তার পরও তিনি যেন কারাগার থেকে বের হতে না পারেন, সে জন্য নাবিল খান পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে এখনও ফাঁসানোর চেষ্টা করছেন। এর ধারাবাহিকতায় দারুস সালাম থানার এসআই আমির সোহেল ও মিরপুর থানার এসআই আতাউল গনি ওসমানী পৃথক মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে রুবেলকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল কারাগারে থাকলেও মিরপুর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন এ-সংক্রান্ত মামলায় সন্দিগ্ধ হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এসআই আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, মামলার বাদী ও সাক্ষীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি রুবেলকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। তবে রোববার সেটি নাকচ করে দেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০