Odekha News
২ মে ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএসএফ ধরে নেয় দুই বাংলাদেশিকে, পাল্টা জবাবে ২ ভারতীয় আটক

বিএসএফ ধরে নেয় দুই বাংলাদেশিকে, পাল্টা জবাবে ২ ভারতীয় আটক

বিএসএফ ধরে নেয় দুই বাংলাদেশিকে, পাল্টা জবাবে ২ ভারতীয় আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন।

শুক্রবার (২ মে) দুপুরে ৩২০ মেইন পিলারের সাব পিলার-১০ এর কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার উপ-পরিদর্শক কাওসার।

ওই দুই বাংলাদেশি হলেন- এনামুল ইসলাম (৫০) ও তার ছেলে মাসুম (১৫)। তারা সীমান্তের নিকটবর্তী জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন।

বিজিবির ধর্মজৈন বিওপির নায়েব সুবেদার রেজাউল করিম জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে কূটনৈতিকভাবে আলোচনা চলবে।

ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম বলেন, বাংলাদেশি দুই নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে গ্রামবাসী ভারতীয় দুই নাগরিককে আটকে রাখে। পরে বিজিবির উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০