Odekha News
২ মে ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০১ মে) রাতে পাগলা বাজার এলাকার আফসার করিম প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার ও গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু (৪৮) স্থানীয় পাগলা বাজারের আফসার করিমের ছোট ছেলে ও লোহা ব্যবসায়ী। তার শরীরে তিনটি গুলি লেগেছে।

প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী উত্তম আহমেদ জানান, ‘রাতে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু পাশের এক দোকান থেকে ফল কিনছিলেন। কেনাকাটা শেষে তিনি প্রাইভেটকারে উঠতে গেলে দুজন যুবক মোটরসাইকেল থেকে নেমে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় ব্যবসায়ী পেটে ও হাতে গুলিবিদ্ধ হয়। তখন আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।’

গুলিবিদ্ধ ব্যবসায়ী নান্টুর আত্মীয় কিশোর আহমেদ জানান, ‘নান্টু লোহার ব্যবসা করে ও আফসার করিম প্লাজায় তার দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে মালামাল বিক্রির টাকা তার প্রাইভেটকারে রেখে ফলের দোকান থেকে কেনাকাটা করছিল। এ সময় তাকে লক্ষ্য গুলি করে সন্ত্রাসীরা। ওনার শরীরে তিনটি গুলি লাগে। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।’

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করেছে। এ ঘটনায় ব্যবসায়ী নান্টু গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান কালবেলাকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ীকে ঢামেকে ভর্তি করা হয়েছে। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। সূত্র : কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০