
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের পদ্মা -মেঘনা নদীতে আজ থেকে মাছ ধরা শুরু হয়েছে। জেলারাও নদীতে নেমেছে। মাছও পেয়েছে। তবে মাছের পরিমাণ অনেক কম। তাদের আহরণকৃত মাছ বিভিন্ন আড়তে বিক্রির জন্য তুলেছে।
চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায় ছোট -বড় মিলে ৪/৫ মণ ইলিশ আমদানি হয়েছে। ১ কেজি ওজনের বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩২০০ টাকা কেজি দরে। আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৭০০ টাকা কেজি দরে। আর ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ২০০০ টাকা কেজিতে।
মন্তব্য করুন