Odekha News
৩০ এপ্রিল ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরাম উপজেলায় মৃত ভাইয়ের অর্থ আত্মসাৎ, পরিবারের ওপর হামলা ও জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক জাফর আহমদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা এর সুষ্ঠু বিচার দাবি করেছে।

সরেজমিন ঘুরে জানা গেছে, পরশুরামের মির্জানগর ইউনিয়নের সত্য নগরের ভুঞা বাড়ির জাফর আহমদ তার ভাই টিপু ও বোন নাসিমা আক্তারকে পৈতৃক সম্পত্তি না দিয়ে ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী নাসিমা আক্তার জানান, আমরা জাফর আহমেদের এসব জুলুমের ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা জামায়াতের কাছে অভিযোগ দিয়েছি। আশা করি তারা সুরাহা করবেন। না হলে আমরা পরবর্তীতে আইনের দ্বারস্থ হবো।

তিনি আরও জানান, তার ভাই তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে এবং বাড়িতে ঈদ উদযাপন করতে বাধা দেয়। এছাড়াও এলাকায় জমি কিনতে গেলে তিনি জমি কিনতেও তাকে বাধা দিয়েছেন।

জাফর আহমেদের মৃত বড় ভাই আব্দুস সাত্তারের স্ত্রী মনোয়ার বেগম অভিযোগ করে জানান, তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে তার পরিবারের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। তারা ভয়ে বর্তমানে এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। তার ভয়ে আতঙ্কিত হয়ে ছেলের বউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

আব্দুস সাত্তারের ছেলে রাকিব বিন সাত্তার অভিযোগ করে বলেন, আগেও মীমাংসিত তিন লাখ টাকা তার চাচা জাফর পরিশোধ করার কথা থাকলেও ওই টাকা পরিশোধ না করে বেআইনিভাবে আমাদের ওপর চাপিয়ে দিয়ে হয়রানি করছে। আমার চাচা আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে আমার মা ও স্ত্রীকে ভয়-ভীতি এবং একাধিকবার হামলা করেছে। আমার পরিবারের নিরাপত্তার কথা ভেবে আমি তুরস্ক থেকে দেশে চলে আসতে বাধ্য হয়েছি।

এবি পার্টির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই দাবি করে এ বিষয় অভিযুক্ত জাফর আহমেদ জানান, জামায়াত করার কারণে চারবার জেলে যেতে হয়েছে। জামায়াতের সঙ্গে তিনি ছাত্র জীবন থেকে জড়িত।

তিনি আরও জানান, মৃত ভাইয়ের সম্পত্তি দখল করেননি বরং সুষম বণ্টন করে ভাইয়ের ওয়ারিশদের বুঝিয়ে দিয়েছেন। একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে।

এ বিষয়ে এবি পার্টির ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী জানান, জাফর আহমদ আমাদের এবি পার্টির সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে তিনি এবি পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন বলে জানতে পেরেছি।

এ বিষয়ে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান জানান, আমরা জাফর আহমদের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টা পারিবারিক একটা বিরোধ এটা নিয়ে আমরা বসবো। বসে উভয় পরিবারের মধ্যে সমাধান করার উদ্যোগ গ্রহণ করব। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০