Odekha News
৩০ এপ্রিল ২০২৫, ৫:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি করতে গিয়ে বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

চাঁদাবাজি করতে গিয়ে বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

চাঁদাবাজি করতে গিয়ে বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয় দুটি ট্রাক। ট্রাক দুটি শেরকোল শাহী বাজারে আসলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তার অনুসারীরা। ধানের মালিক আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ধানের মালিক আবু বক্কর বলেন, ধানের ট্রাক রওয়ানা দেওয়ার পরে কয়েকজন এসে আমাদের ট্রাকে চাঁদা দাবি করেন। রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০