Odekha News
৩০ এপ্রিল ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে মাদক সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ধামরাই থানা এএসআই মোঃ উজ্জল হোসেন ও মোঃ শাহিনুর রহমান নামে দুই পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (২৯এপ্রিল) দিনগত রাতে কুল্লা ইউনিয়নের কুল্লা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন পুলিশ। আজ

বুধবার (৩০এপ্রিল) সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে (২৮ এপ্রিল) বিকাল বেলা কেলিয়া উত্তর পাড়াআর্দশ গ্রামে ওয়ারেেন্টের আসামী ধরতে গিয়ে এমন ঘটনাটি ঘটে। রাতেই সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে ৫জনকে আসামী করে ধাম রাই থানায় একটি মামলা হয়। মামলা নং (৩২)।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ ফরহাদ, একই এলাকার তরুণী মন্ডলের ছেলে প্রভাত মন্ডল।

পুলিশ জানায়, কেলিয়া উত্তর পাড়া আর্দশ গ্রামে ওয়ারেেন্ট ভুক্ত আসামী তামিলকারী পুলিশ কর্মকর্তা এ এস আই মোহাম্মদ উজ্জল হোসেন ও এ এসআই মোহাম্মাদ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় ধরতে যায়। এই সময় ওয়ারেন্টের আসামি সুব্রত মন্ডল ও বাদল নামে দুইজনকে ধরতে অভিযান চালায়। এ সময় ওই আসামীরা মাদক সিন্ডিকেটের সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে তাদের আস্তানায় বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সেবন ও বিক্রি করছিল। পুলিশ তাদের আস্তানায় প্রবেশ করা মাত্রই ওই সংঘবদ্ধ মাদক সন্ত্রাসীরা ওই দুই পুলিশ কর্মকর্তা সহ আভিয়ানি দলের সদস্যদের উপর সন্ত্রাসী হামলা চালায়।এরপর বিষয়টি ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলামকে অবহিত করা হলে তিনি কিলো অফিসার এস আই সাখাওয়াত হোসেনকে সঙ্গীয় ফোর্স দিয়ে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ প্রদান করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে মাদক সন্ত্রাসীদের হামলার শিকার এস আই মোঃ উজ্জল হোসেন ও মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, ওয়ারেন্টির আসামে ধরতে গেলে মাদক সন্ত্রাসীরা সঙ্ঘবদ্ধ হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এরপর এস আই মোহাম্মদ সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিযে হামলাকারী দুই মাদক সন্ত্রাসীকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে ধামরাই থানার এস আই মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আসামি ধরতে গিয়ে এএসআই মোহাম্মদ উজল হোসেন ও এস আই মোহাম্মদ শাহিনুর ইসলাম মাদক সন্ত্রাসীদের হামলা শিকার হন। পরে ওসি স্যারের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ আস্তানায় অভিযান চালিয়ে পুলিশের উপর হামলাকারী ওই দুই মাদক সন্ত্রাসীকে গ্রেফতার করি।

এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ওয়ােরন্টের আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা চালায়। পরে এসআই সাখাওয়াত গিয়ে হামলাকারী দুই আসামীকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধের থানায় মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০