Odekha News
২৯ এপ্রিল ২০২৫, ৭:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে অভিযানে দুদক 

জাতীয় ডেস্ক: বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সংস্থাটির ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় এই অভিযান শুরু হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রধান গণসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি জানিয়েছেন, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করার অভিযোগ রয়েছে। এলজিইডি’র তত্ত্বাবধানে গ্রামগঞ্জের রাস্তা এবং ব্রিজ- কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগতমান বজায় না রাখার অভিযোগ এবং উপজেলা ও জেলা পর্যায়ে এলজিইডির বিভিন্ন কর্মকর্তাগণ কর্তৃক নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে, গত ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে ওই অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এলজিইডির যে কার্যালয়গুলোতে দুদকের অভিযান চলছে, সেগুলো হলো:

রাজধানীর আগারগাঁওঅস্থ প্রধান কার্যালয়, ঢাকার কেরাণীগঞ্জ উপজেলা কার্যালয়, গাজীপুরের সদর উপজেলা কার্যালয়, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা কার্যালয়, বরিশালের মুলাদী উপজেলা কার্যালয়, বগুড়ার শিবগঞ্জ উপজেলা কার্যালয়, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কার্যালয়, কক্সবাজারের রামু উপজেলা কার্যালয়, চট্টগ্রামের জেলা কার্যালয় ও আনোয়ারা উপজেলা কার্যালয়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কার্যালয়, দিনাজপুর জেলা কার্যালয়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কার্যালয়, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কার্যালয়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কার্যালয়, যশোরের বাঘারপাড়া উপজেলা কার্যালয়, মাগুরার শ্রীপুর উপজেলা কার্যালয়, খুলনার বটিয়াঘাটা উপজেলা কার্যালয়, কিশোরগঞ্জ সদর উপজেলা কার্যালয়, কুড়িগ্রামের উলিপুর উপজেলা কার্যালয়,কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কার্যালয়, শরীয়তপুরের জাজিরা উপজেলা কার্যালয়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কার্যালয়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কার্যালয়, নোয়াখালীর কবিরহাট উপজেলা কার্যালয়, নওগাঁ সদর উপজেলা কার্যালয়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কার্যালয়, পটুয়াখালী সদর উপজেলা কার্যালয়, পিরোজপুরের নজিরপুর উপজেলা কার্যালয়, রাজশাহী জেলা কার্যালয়, গাইবান্ধা ফুলছড়ি উপজেলা কার্যালয়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কার্যালয়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কার্যালয়, পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা কার্যালয়, জামালপুর সদর কার্যালয় এবং রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কার্যালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০