Odekha News
২৯ এপ্রিল ২০২৫, ২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ে জড়িতরা শনাক্ত হয়নি

সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ে জড়িতরা শনাক্ত হয়নি

সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ে জড়িতরা শনাক্ত হয়নি

অনলাইন ডেস্ক: রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ছিনতাইয়ের ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে আশপাশের এলাকার সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন তারা। দ্রুতই ছিনতাইকারীরা গ্রেপ্তার হবেন বলে আশাবাদী তারা। জানা গেছে, ছিনতাইয়ের শিকার ফারহানা আক্তার জাহান (৪৬) নামে ওই নারী একজন শিক্ষিকা। তিনি গাজীপুরের চন্দ্রা সরকারি কলেজের প্রভাষক। দুই কন্যা আর স্বামী মোস্তফা সারোয়ারকে নিয়ে সিদ্ধেশ্বরীতে ভাড়া বাসায় থাকেন। ২৬ এপ্রিল গাজীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি ফাউন্ডেশন প্রশিক্ষণে যোগ দিতে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন তিনি। রক্তাক্ত শরীর নিয়েই গাজীপুর গিয়ে চিকিৎসা নেন। এদিকে ফেসবুকে ছিনতাইয়ের ওই ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে হাতে ভ্যানিটি ব্যাগ ও একটি লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছেন এক নারী। হঠাৎ সাদা রঙের একটি চলন্ত প্রাইভেটকার সামনের বাম পাশের জানালা দিয়ে একজন ঝুঁকে তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। তখন ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকেও টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন ছিনতাইকারীরা। পরে আশপাশের মানুষ দৌড়ে ঘটনাস্থলে আসেন। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারী ঘটনাস্থলে ফিরে এসে সেখানে থাকা লোকদের কনুইয়ে পাওয়া আঘাতের চিহ্ন দেখান।

পুলিশ বলছে, ওইদিন সকালে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এতে ওই নারী প্রাণে বাঁচলেও গুরুতর আঘাত পান। ছিনতাইয়ের ঘটনায় ওই নারীর একটি মোবাইলফোন, ৪ হাজার টাকা এবং একটি ড্রাইভিং লাইসেন্স খোয়া গেছে।

এ বিষয়ে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘ভুক্তভোগী ওই নারীকে আমরা খুঁজে বের করে তার সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তিনি এ ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি করতে চান না। তবে আমাদের তদন্ত কাজ চলছে, দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০