Odekha News
২৯ এপ্রিল ২০২৫, ৩:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে আবারও চাঁদা না পেয়ে সেই ব্যবসায়ীর বাড়িতে গুলি

মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি

মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি

অনলাইন ডেস্ক: ‎রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে মনির আহমেদ নামের এক আবাসন ব্যবসায়ীর বাড়িতে আবার গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে গত ২৪ মার্চ ওই বাড়িতে গুলির ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেন মনিরুল। সেই মামলায় একজনকে গ্রেপ্তারও করে থানা-পুলিশ।

সোমবার সন্ধ্যায় ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, ‘আজ বেলা ২টার পর আমার বাসার গেটের সামনে একটি মোটরসাইকেলে করে দুজন লোক আসে। তাদের মধ্যে একজন গেটের ভেতরে ঢোকে। তাকে দেখে বাসার দারোয়ান পালিয়ে যেতে চাইলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি দারোয়ানের শরীরে না লেগে নিচতলার একটি দরজার পাশের দেয়ালে বিদ্ধ হয়।’

মনির বলেন, গত মার্চে স্থানীয় এক সন্ত্রাসীর নামে বিদেশি একটি মোবাইল নম্বর থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় গত ২৪ মার্চ বাসার নিচতলায় গুলি করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় মামলা হলে একজনকে গ্রেপ্তারও করে পুলিশ। ওই ঘটনার জেরেই আবার গুলি করেছে সন্ত্রাসীরা।

এ বিষয়ে জানতে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া দেননি তিনি।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে এক ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। এর আগেও ওই বাড়িতে গুলির ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। সূত্র: আমাদের সময়.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০