Odekha News
২৯ এপ্রিল ২০২৫, ৩:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাজিরশাইল নামে চাল নিয়ে প্রতারণা

চাল নিয়ে প্রতারণা

চাল নিয়ে প্রতারণা

অনলাইন ডেস্ক: দেশের বাজারে নাজিরশাইল নামের কোনো ধান নেই। তারপরও হরেক নামে ও দামে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। একেক দোকানে একেক নামের ও নানা দামের নাজিরশাইলে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। সর্বনিম্ন ৬২ টাকা থেকে ৯৭ টাকায় বিভিন্ন বাজার ও সুপার শপে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। অনুসন্ধানে জানা গেছে, উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে চাল কেটে ও পলিশ করে বিভিন্ন নাম দেওয়া হয়। কখনো অর্ধসেদ্ধ আবার কখনো পূর্ণসেদ্ধ করে বাজারে বিক্রি করা হয়। স্থান-কাল-পাত্রভেদে একই চাল ভিন্ন নামে ক্রেতার চাহিদা অনুযায়ী বস্তাবন্দি হচ্ছে আড়তগুলোয়। আর ক্রেতাদের টাকা হাতিয়ে নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। টঙ্গী বাজারের চালের আড়তে দেখা যায়, বিভিন্ন নামের নাজিরশাইল চাল বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। মা রাইস স্টোরের প্রোপাইটর মো. কালাম জানান, পালকি নাজিরশাইল ৭৬ টাকা, মান্নান নাজিরশাইল ৮২ টাকা, শাহরিয়ার নাজিরশাইল ৯৪ টাকা, কাটারি নাজিরশাইল ৯৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিতু রাইস এজেন্সির বিক্রেতা রাজ্জাক জানান, রয়েল ক্রাউন নাজিরশাইল ভালোটা ৮৬ টাকা, পরের মানের ৮২ টাকা, পালকি নাজিরশাইল ৬৮, মজুমদার নাজিরশাইল ৮২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাহি রাইস এজেন্সি মালিক আবদুর রহিম জানান, সেভেন স্টার নাজিরশাইল ৭৬ টাকা, জারা নাজিরশাইল ৭৬ টাকা, রয়েল ক্রাউন নাজিরশাইল ৮২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কারওয়ানবাজারের জনতা রাইস এজেন্সির প্রোপাইটর হাজী মো. আবু ওসমান জানান, ৭২ থেকে ৮৮ টাকার বিভিন্ন নাজিরশাইল বিক্রি হচ্ছে। পালকি নাজিরশাইল ৮৮ টাকা, ছালা পালকি ৭২ টাকা, উৎসব নাজিরশাইল ৬৮ টাকা, হাসকি নাজিরশাইল ৬২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সুপার শপ মিনা বাজারে দেখা যায়, নাজির সুপার প্রিমিয়াম ৮৫ টাকা, নাজির প্রিমিয়াম ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সুপার শপ স্বপ্নতে দেখা যায়, কাটারি নাজিরশাইল ৯৫ টাকা, নাজিরশাইল সম্পা কাটারি ৮২ টাকা, নাজিরশাইল পাইজাম ৬৩ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আপন ফ্যামিলি মার্টে দেখা যায়, নাজিরশাইল গ্রেড এ ৯২ টাকা, নাজিরশাইল প্রিমিয়াম ৭৫ টাকা, নাজির কাটারি প্রিমিয়াম ৯৬ টাকা, নাজিরশাইল ডায়মন্ড ৯৭ টাকা ও নাজিরশাইল মুন্সী ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে, আমন হাইব্রিড ধানিগোল্ড ও হীরা চালের খুচরা পর্যায়ে যোক্তিক বাজার মূল্য ৪৬ টাকা। আমন উফশী বিআর ১১ এর খুচরা পর্যায়ে যোক্তিক বাজার মূল্য ৪৭ টাকা। ব্রি ২৮ আর ব্রি ২৯ খুচরা পর্যায়ে যোক্তিক বাজার মূল্য ৫৫ টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের মনিটরিং ও বাস্তবায়ন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. জামাল উদ্দীন বলেন, ‘নাজিরশাইল নামে কোনো জাতের ধান নেই। তবে বাংলাদেশে একসময় শাইল জাতের ধান উৎপাদন হতো, যা বিলুপ্তির পথে। আমন মৌসুমে এ ধানের আবাদ হতো। সেই শাইল ধান না থাকলেও আমন মৌসুমে উৎপাদিত বিভিন্ন জাতের ব্রি ধানকে নাজিরশাইল নামে নামকরণ করে বাজারে ছাড়ছেন মিল মালিকরা।’ তিনি বলেন, নাজিরশাইলের মতো মিনিকেট বলেও ধানের কোনো জাত নেই। এই মিনিকেট হলো ব্রি ধান ২৮। চালের উপকারী জিনিস তুলে ফেলে চিকন করে মিনিকেট চাল তৈরি করা হয়। চালের এ রকম বিভিন্ন নাম দামে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। মানুষ চালের নামে ব্র্যান্ড খাচ্ছে। মিলার এবং উৎপাদকরা তাদের মতো করে পণ্য তৈরি করছে। দাম নির্ধারণ করছে। ভোক্তারা সেখানে প্রতারিত হচ্ছেন। নীতিমালা থাকলে তারা এ ধরনের সুযোগ পেত না। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০