Odekha News
২৮ এপ্রিল ২০২৫, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা

পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা

পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের টহল গাড়িতে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

আটকরা হলেন, জয়পুরহাট কালাই উপজেলার বিয়ালা এলাকার আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক (৪৯) ও একই উপজেলার চাকলামা নিমেরপাড় এলাকার সৈয়দ আলী বাচ্চু ছেলে আজিজার রহমান (৩৮)।

ওসি নাজমুল হক বলেন, রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি দল সরকারি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। একই সময় ডাকাতের একটি দল উপজেলার ধলিহার খাঁ পুকুর এলাকায় নির্মাণাধীন ব্রিজের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের গাড়িটি ওই এলাকায় আসলে সাধারণ জনগণের গাড়ি মনে করে গতিরোধ করে ১০-১২ জনের একটি ডাকাত দল।

এ সময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। আটক দুই ডাকাতের স্বীকারোক্তিতে এ ঘটনায় জড়িত পলাতক আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ইমদাদুলের নামে বিভিন্ন থানায় ১২টি এবং আজিজারের নামে দুটি ডাকাতির মামলা আদালতে চলমান। সোমবার সকাল সাড়ে ১০টায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০