Odekha News
২৮ এপ্রিল ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পালানোর সময় অস্ত্র ও গুলিসহ অপহরণকারী আটক

পালানোর সময় অস্ত্র ও গুলিসহ অপহরণকারী আটক

পালানোর সময় অস্ত্র ও গুলিসহ অপহরণকারী আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অপহৃতকে ছেড়ে দিয়ে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ মো. রিদুয়ান (২০) নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

রোববার রাত পৌনে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনারপাড়ায় এ অভিযান চালানো হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আটক মো. রিদুয়ান হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার আব্দুস সালামের ছেলে। অপহৃতের নাম মো. ফরিদুল উল্লাহ (৪৩)। তিনি একই ইউনিয়নের দক্ষিণ আলিখালী এলাকার মোহাম্মদ সৈয়দের ছেলে।

ওসি গিয়াস উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি খেতের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় ফরিদুল উল্লাহকে অস্ত্রের মুখে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়। তার পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ উদ্ধার অভিযানে নামে। পরে রোববার রাতে প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতকে ছেড়ে পালানোর চেষ্টা করে। এ সময় মো. রিদুয়ানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক রিদুয়ান একজন চিহ্নিত মাদক কারবারি। মাদক কারবারের পাশাপাশি সংঘবদ্ধ অপহরণ চক্রের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

আটক রিদুয়ানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০