Odekha News
২৭ এপ্রিল ২০২৫, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে উচ্ছেদের খবরে দোকানঘর সরিয়ে নিল ব্যবসায়ীরা

চাঁদপুরে উচ্ছেদের খবরে দোকানঘর সরিয়ে নিল ব্যবসায়ীরা

চাঁদপুরে উচ্ছেদের খবরে দোকানঘর সরিয়ে নিল ব্যবসায়ীরা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে সড়কের পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ার খবর শুনে নিজ উদ্যোগে ব্যবসায়ীরা সরিয়ে নিল।

শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকেই পৌরসভার বাবুরহাট এলাকায় জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদের খবর ব্যবসায়ীরা জানতে পারে। এরপর থেকেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালপত্র ও স্থাপনা সরিয়ে নিতে শুরু করে।

স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, এসব ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বেশ কয়েকবছর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট-মতলব সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন এবং পথচারীরা রাস্তা পারাপারে ঝুঁকির মধ্যে ছিল। যে কারণে সরকারের দুটি দপ্তর উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করে।

চাঁদপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌ: মোস্তাফিজুর রহমান বলেন, বাবুরহাট এলাকায় সড়কের জায়গায় যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো সরিয়ে নেয়ার জন্য ব্যবসায়ীদের নোটিশ দেয়া হয়েছে। তারা সদর আর্মি ক্যাম্পে আবেদন করে একদিন সময় চেয়েছে। সেনাবাহিনী বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেন। জেলা প্রশাসক একদিন সময় দিতে সম্মতি দিয়েছেন। এর মধ্যে তারা এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সড়ক বিভাগ জরিমানাসহ উচ্ছেদ অভিযান চালাবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লীজকৃত যে সকল স্থাপনা ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। পর্যায়ক্রমে এই সড়কের অন্যন্য স্থানেও উচ্ছেদ অভিযান হবে। শনিবার সকাল থেকেই বাবুরহাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০