Odekha News
২৭ এপ্রিল ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫

খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫

খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক।

আটকরা হলেন শিবপুর গ্রামের মেহেদী হাসান, নিশিপুর গ্রামের আব্দুল ওয়াহেদ কমল, ফুলবাড়ী উপজেলার জিয়াত গ্রামের শাকিল, একই গ্রামের শরিফুল ইসলাম এবং শাহিন আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জোতবানী ইউনিয়নের শিবপুর গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঝগড়ার একপর্যায়ে শিবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান পকেট থেকে একটি পিস্তলের মতো বস্তু বের করে প্রতিবেশীদের হুমকি দেন। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মেহেদী হাসানসহ মোট পাঁচজনকে আটক করে পুলিশ।

ওসি মো. মমতাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় এবং পাঁচজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যে পিস্তল দিয়ে ভয় দেখানো হয়েছিল, সেটি ছিল খেলনা পিস্তল।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০