Odekha News
২৬ এপ্রিল ২০২৫, ৪:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী

রাজনীতি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সার্বিক বিবেচনায় দেশের ক্রান্তিকাল এখনো শেষ হয়নি।

‘আমরা এক ধরনের স্বস্তির মধ্যে দিনযাপন করছি এ কথা সত্য। কিন্তু বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর নামে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে যে-সব ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছিল সে-সকল মামলা থেকে সবাই কিন্তু এখনো অব্যাহতি পাইনি’ উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যেই আমরা আবার ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছি। এটা অত্যন্ত দুঃখজনকই শুধু নয় বিপদজ্জনকও বটে।’

বিএনপির এই নেতা প্রশ্ন রেখে বলেন, ‘আবার যদি কোনোভাবে ফ্যাসিবাদের আওয়াজ বাংলাদেশের মাটিতে উঠে, তাহলে আমরা শহীদ জাহিদ, আহনাফ, ওসমান গনি ও আবু সাঈদসহ চব্বিশের গণ-আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার কাছে কী জবাব দিব দেব ?

রিজভী আহমেদ আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ প্রশ্ন উত্থাপন করেন।

এ সময় তিনি জানান, বানোয়াট ও মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে-সব বিচারপতি তাদের রায়ে সাজা দিয়েছেন এবং জেলখানায় পাঠিয়েছেন তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এটা সত্যিই দু:খজনক।

উচ্চ আদালতের তৎকালীন যেসব বিচারপতি তাদের রায়ে বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা প্রদান করেছিলেন তাদেরকে অবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষ চায়, ফরমায়েশি রায় প্রদানকারী বিচারকদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।’

এ সময় রহুল কবির রিজভী জানতে চান-অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ধ্বংস করার দায়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার রকিবুল হুদাকে এখনো গ্রেপ্তার হয়নি কেন ?

‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনি’র পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি,কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত,গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, আবুল কাশেম, আলমগীর কবির ও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য নাজমুল হাসান বক্তৃতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০