
জাতীয় ডেস্ক: জেলায় শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব চলছে।
জেলা শহরের মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসাবে এ লোকনাট্য উৎসব উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
উৎসবের প্রথমদিনে পালানাট্যসহ জারীগান অনুষ্ঠিত হয়। মঞ্চস্থ করা হয় পালানাটকের নোলকজান বিবির পালা। উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার বিখ্যাত গাজীর গীত ও মালজোড়া গান পরিবেশন করা হবে। তৃতীয়দিন আগামীকাল শনিবার পালাগান ও ঝুমুর গানের আয়োজন রয়েছে।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ লোকনাট্য উৎসব শনিবার শেষ হবে। সূত্র: বাসস
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত