Odekha News
২৫ এপ্রিল ২০২৫, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি, থ্রিপিস ও মাদক জব্দ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি, থ্রিপিস ও মাদক জব্দ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি, থ্রিপিস ও মাদক জব্দ

জেলা প্রতিনিধি (সাতক্ষীরা): জেলায় আজ বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, থ্রিপিস, ওষুধ ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী সীমান্ত থেকে ৭৫০ পিস ভারতীয় নেশাজাতীয় কাটাগ্রা ট্যাবলেট, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক সীমান্ত থেকে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, কাকাডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল হঠাৎগঞ্জ নামক স্থান হতে ভারতীয় পেন্সিল ব্যাটারি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চাঁন্দা নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ভারতীয় বাইসাইকেল জব্দ করেন।

এছাড়া, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বোস্তামের ঘের নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কামারবাড়ি নামক স্থান হতে ভারতীয় থ্রি পিস জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য চারলাখ ৮২ হাজার পাঁচশ’ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০