Odekha News
২৫ এপ্রিল ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এএবি নেতৃবৃন্দ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এএবি নেতৃবৃন্দ

জাতীয় ডেস্ক : এগ্রিকালচারিস্টস আ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এএবি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সমর্থিত কৃষিবিদদের পেশাদার সংগঠন এএবি নেতৃবৃন্দ এসময় জুলাই বিপ্লবের নায়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথেও দেখা করেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এএবি-এর সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র বগুড়ার সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাংলাদেশ কৃষিবিদ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ ড. মো. হামিম রেজা, বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ও সমাজকর্মী, ‘দুর্নীতি মুক্ত নাগরিক- বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ ড. মোহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রংপুরের অন-ফিল্ড রিসার্চ বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এএবি নেতারা প্রথমে আবু সাঈদের কবরে জিয়ারত করেন। এরপর তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, তার বড় ভাই মো. রমজান আলী এবং আবু হোসেন, চাচাতো ভাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র রুহুল আমিন, অন্যান্য আত্মীয়স্বজন এবং স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের নায়ক শহীদ আবু সাঈদ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের জনগণের মানবাধিকার নিশ্চিত করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন,‘আবু সাঈদ দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য রক্ত দিয়েছেন। গণহত্যাকারী শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে সেই গণঅভ্যুত্থানে শত শত তরুণ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন।’

তিনি আরও বলেন,‘ শহীদ আবু সাঈদের কবরের মাটি স্পর্শ করে আমরা ১৮ কোটি মানুষের নামে শপথ করছি, দেশে আর কোনও ফ্যাসিবাদী স্বৈরশাসনের জন্ম হতে দেওয়া হবে না।’

এএবি নেতৃবৃন্দ এরপর শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেনকে নগদ সহায়তা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০